টিবিটি ইনকয়েরি পয়েন্ট: বিএসটিআইতে ডব্লিউটিও-টিবিটির কার্যক্রম
বাংলাদেশ ১৯৯৫ সালের ১ লা জানুয়ারি থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) একটি সদস্য রাষ্ট্র। ডব্লিউটিওর নিয়ম অনুসারে এর প্রতিটি সদস্য রাষ্ট্রকে একটি জাতীয় ইনকয়েরি পয়েন্ট প্রতিষ্ঠা করতে হয়। ইনকয়েরি পয়েন্টটি WTO এর অন্যান্য সদস্য রাষ্ট্র এবং আগ্রহী পক্ষগুলোর সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করে এবং কারিগরী বিধি-বিধান,সংগতিপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া ও মানদণ্ড সম্পর্কিত বিষয়ের যুক্তিসঙ্গত প্রশ্নের/অনুসন্ধানের জবাব দিয়ে থাকে।
বিএসটিআই বাংলাদেশের জাতীয় ইনকয়েরি পয়েন্ট। বিএসটিআইতে ডব্লিউটিও বিষয়ক একটি অভ্যন্তরীণ কমিটি রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অশুল্ক বাধা বিষয়ে কারো কোন অভিযোগ বা অনুসন্ধান থাকলে এই কমিটি বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো সুরাহা করে।
যোগাযোগের ঠিকানা:
মাম ভবন ১১৬ / এ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ফোন: + ৮৮-০২ ৮৮৭০২৭৮, ফ্যাক্স: + ৮৮-০২ ৯১৩১৫৮১ মোবাইল: + ৮৮০১৫৫২৪০২৯৮৫ + ৮৮০১৯১৫৪৭৯৫১৯ ই-মেইল: rezaulkarim60@gmail.com বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন যেকোনো তথ্যের অনুসন্ধান করতে, এখানে ক্লিক করুন
স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি মেজার্স (এসপিএস)
খাদ্য নিরাপত্তা এবং প্রাণী/উদ্ভিদের হেলথ স্ট্যান্ডার্ড সম্পর্কিত মৌলিক নিয়মাবলীসমূহ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) এর স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি মেজার্স (এসপিএস চুক্তি ) অনুসারে প্রণয়ন করা হয়। এসপিএস মেজার্স সাধারণত খাদ্য বা পানীয় উপাদানে মিশ্রিত ক্ষতিকারক পোকামাকড়, রোগ-জীবাণু, বিষ এবং দূষণকারী পদার্থ থেকে মানুষ, পশু এবং উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবহৃত হয়।
এসপিএস চুক্তি অনুসারে ডব্লিউটিও এর প্রতিটি সদস্য রাষ্ট্রকে একটি জাতীয় "ইনকয়েরি পয়েন্ট" প্রতিষ্ঠা করতে হয় কারিগরী ইস্যুসমূহ ও এসপিএস মেজার্স বিষয়ে কোন রাষ্ট্রের অভিযোগ বা অনুসন্ধান থাকলে এই কমিটির মাধ্যমে সেগুলো সুরাহা করা হয়।
যোগাযোগের ঠিকানা:
ড. মোঃ আলম মোস্তফা, যুগ্মসচিব (ডব্লিউটিও অনুবিভাগ) বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা-১০০০, বাংলাদেশ ই-মেইল: js1.wto@mincom.gov.bd; মোবাইল: +৮৮০১৩১৪১৪১৪১৪ যেকোনো তথ্যের অনুসন্ধান করতে, এখানে ক্লিক করুন