$1 = 122.80 ৳ • €1 = 141.26 ৳
বিটিপি লোগো
বাংলাদেশ বাণিজ্য বাতায়ন রপ্তানি ও আমদানি সহজীকরণ
বাংলাদেশের জাতীয় প্রতীক
Home ব্যবসা শুরুর প্রক্রিয়া

ব্যবসা শুরু করার প্রক্রিয়া

কীভাবে ব্যবসা শুরু করবেন ?

বাংলাদেশে  ব্যবসা শুরুর ক্ষেত্রে একজন উদ্যোক্তাকে সাধারণত নয়টি বিশেষ প্রক্রিয়া ও আইনি কাঠামো অনুসরণ করতে হয়। প্রথমে উদ্যোক্তাকে নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) এর নিবন্ধকের নিকট আবেদন করতে হবে। নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির পর, পরবর্তী ধাপে নির্দিষ্ট ব্যাংকে ফি পরিশোধের মাধ্যমে  নিবন্ধনের জন্য আরজেএসসি বরাবর আবেদন করতে হবে। এরপর  ট্রেড লাইসেন্সের জন্য  সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন পরিষদ বরাবর আবেদন   করতে হবে । এসব কার্যক্রম সম্পন্ন করার পর, উদ্যোক্তাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে  টিআইএন সার্টিফিকেট গ্রহণ করতে  হবে এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সঙ্গে নিবন্ধিত হতে  হবে। অবশেষে, উদ্যোক্তাকে নিবন্ধনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিকট আবেদন করতে হবে।

প্রক্রিয়া ১: নামের ছাড়পত্র

কোন প্রতিষ্ঠান নিবন্ধনের এটি হলো প্রথম ধাপ। যে প্রতিষ্ঠানের নিবন্ধন করতে হবে সেই প্রতিষ্ঠানের প্রস্তাবিত নামে পূর্বে কোন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে কিনা তা খুজে দেখাই এর উদ্দেশ্য, যাতে কিনা একই নামে একাধিক প্রতিষ্ঠানের নিবন্ধন না হয়। নামের ছাড়পত্র হলো প্রতিষ্ঠান নিবন্ধনের একটি অপরিহার্য ডকুমেন্ট।

সনদপত্রের  আইনগত ভিত্তি

কোম্পানি আইন-১৯৯৪

দায়িত্বশীল সংস্থা:

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি)

প্রয়োজনীয় কাগজপত্র

১। নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেটের একটি কপি

২। মানি রিসিপ্টের মূল কপি

প্রক্রিয়ার ধাপ

ধাপ ১: উদ্যোক্তাগণকে নতুন কোন প্রতিষ্ঠানের (বিদেশি কোম্পানি ব্যতীত) নিবন্ধনের পূর্বে ঐ প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিতে আরজেএসসি বরাবর আবেদন করতে হয়।

ধাপ ২: ওয়েবসাইটের মাধ্যমে(http://www.roc.gov.bd) নির্ধারিত আরজেএসসি অফিসে ছাড়পত্র আবেদন পাঠাতে হয়।

ধাপ ৩ : আবেদনপত্রটি আরজেএসসি’র নিবন্ধক বরাবর পাঠাতে হয়।

ধাপ ৪: নামের ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি নির্ধারিত ব্যাংক এ জমা দিতে হয়।

ধাপ ৫: ছাড়পত্র আবেদন ও নির্ধারিত ফি পাওয়ার পর ইতোমধ্যে নিবন্ধিত, ছাড়পত্রপ্রাপ্ত বা আবেদনকৃত কোন নামের সাথে মিলে না যায় বা অনুরূপ না হয় এমন শর্ত বিবেচনায় আরজেএসসি প্রস্তাবিত নামসমূহের মধ্য থেকে যেকোনো একটি নামের জন্য ছাড়পত্র প্রদান করে।

ধাপ ৬: নামের ছাড়পত্রটি ১৮০দিন পর্যন্ত বহাল থাকে। এর মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয়। অন্যথায় নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যায়।

প্রক্রিয়া ম্যাপ

নিবন্ধন ফি

১। কোম্পানি প্রাইভেট ও পাবলিক- প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ৬০০ টাকা।

২। অংশীদারি কারবার- প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ২০০ টাকা।

৩। সমিতি (সোসাইটি)-প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ১০০০ টাকা।

৪। পেশাদার সংগঠন- প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ৬০০ টাকা।

যোগাযোগ

টিসিবি ভবন (৬ষ্ঠ তলা)১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

ফোন- +৮৮০২৮১৮৯৪০১, +৮৮০২৮১৮৯৪০৩

ফ্যাক্স- +৮৮০২৮১৮৯৪০২, ইমেইল- rjsc@roc.gov.bd

প্রক্রিয়া ২: নির্দিষ্ট ব্যাংকে ফি পরিশোধ

দায়িত্বশীল সংস্থা

মনোনীত ব্যাংক

প্রক্রিয়ার ধাপ

আবেদনকারী কর্তৃক  মনোনীত ব্যাংকে ফি  জমা  দেওয়া এবং ট্রেজারি চালানের  কপি সংগ্রহ করা

প্রক্রিয়া ম্যাপ

প্রয়োজনীয় কাগজপত্র

কোন ডকুমেন্ট প্রয়োজন নেই

ফি

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।

আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য ২,০০০-১০,০০০ টাকা।

যোগাযোগ

মনোনীত ব্যাংকের শাখা অফিস

প্রক্রিয়া ৩: যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) এর সাথে প্রতিষ্ঠান নিবন্ধন

নিবন্ধনের  আইনগত ভিত্তি:

কোম্পানি আইন-১৯৯৪

উদ্যোক্তাগণ নতুন প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও ফি সহ নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করবেন। উদ্যোক্তাগণকে যা করতে হবে:

১। আরজেএসসি’র নির্ধারিত ফরমেটে প্রতিষ্ঠানের যথাযথ মোমোরেন্ডাম/আর্টিকেল অব এসোসিয়েশন তৈরী,

২। আরজেএসসি’র ওয়েব সাইটে গিয়ে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন,

৩। নিবন্ধনের জন্য নির্ধারিত ফি, নির্ধারিত ব্যাংক এ জমা দেয়া।

আরজেএসসি এই শর্তে নিবন্ধন পত্র প্রদান করে যে উদ্যোক্তাগণ:

১। নিবন্ধনের আগে নামের ছাড়পত্র পেয়েছে্ন,

২। ছাড়পত্র আবেদনের মেয়াদের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছেন,

৩। নির্ধারিত ফরমেটে কোম্পানির মোমোরেন্ডাম/আর্টিকেল অব এসোসিয়েশন আবেদনের সাথে জমা দিয়েছেন,

৪। প্রয়োজনীয় নিবন্ধন ফি জমা দিয়েছেন।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া:

প্রাইভেট এবং পাবলিক কোম্পানি নিবন্ধন

(কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

১। লিংক- http://www.roc.gov.bd এ প্রবেশ করুন।

২। এবার Apply for Registration এ ক্লিক করুন।

৩। এবার কোম্পানির ধরন চিহ্নিত করুন।

৪। এবার আপনার কোম্পানির নামের ছাড়পত্রের আবেদন নম্বর (Submission no.) এবং ছাড়পত্র নম্বর (NC Letter no.) বসিয়ে Continue বাটন এ ক্লিক করে নিবন্ধন এর পাতায় প্রবেশ করুন।

৫। নির্ধারিত ফরমটি সতর্কতার সাথে পূরন করুন।

৬। এবার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন নির্ধারিত ফরমেট এ তথ্য বসিয়ে পূরন করুন।

৭। এবার আর্টিকেল অব অ্যাসোসিয়েশন নির্ধারিত ফরমেটে তথ্য বসিয়ে পূরন করুন।

৮। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন এর সকল তথ্য ভাল করে দেখে নিশ্চিত (confirm) করুন।

৯। এবার Submit করে Continue ক্লিক করলে আপনি ফি জমা দেয়ার নির্দেশনা পাবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

বিদেশি কোম্পানি নিবন্ধন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

১। ফরম XXXVI পূরণ- সনদ বা সংঘবিধি বা মেমোরেন্ডাম এবং কোম্পানির আর্টিকেল অথবা কোম্পানির সংবিধান গঠনকারী বা সংজ্ঞায়নকারী কোনো দলিল,

২। ফরম XXXVII  পূরণ- কোম্পানির নিবন্ধিত বা প্রধান অফিসের ঠিকানা,

৩। ফরম XXXVIII পূরণ - পরিচালক এবং ব্যবস্থাপকদের (ম্যানাজার) এর তালিকা [অনুচ্ছেদ ৩৭৯],

৪। ফরম XXXIV পূরণ- সেবা গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির রিটার্ন,

৫। ফরম XLII পূরণ- বাংলাদেশে কার্যক্রমের প্রধান স্থানের অবস্থান বা তাতে কোন পরিবর্তন,

৬। কোন তফসিলি ব্যাংক থেকে মুদ্রা নগদীকরণ (ইনক্যাশমেন্ট) সার্টিফিকেট,

৭। বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র।

প্রয়োজনীয় কাগজপত্র :

ট্রেড অরগানাইজেশন নিবন্ধন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

১। মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব এসোসিয়েশন, মূল কপি ও অতিরিক্ত দুই কপি,

২। ফরম I পূরণ- কোম্পানি নিবন্ধনের ঘোষণা,

৩। ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তাতে কোনো পরিবর্তনের তথ্য [অনুচ্ছেদ ৭৭],

৪। ফরম IX পূরণ- পরিচালকের কর্ম সম্মতিপত্র [অনুচ্ছেদ ৯২],

৫। ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২],

৬। ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫],

৭। সরকারি লাইসেন্স (বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রেড লাইসেন্স),

৮। নামের ছাড়পত্র।

প্রয়োজনীয় কাগজপত্র:

সোসাইটি নিবন্ধন (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন,

২। নামের ছাড়পত্র।

প্রয়োজনীয় কাগজপত্র :

পার্টনারশীপ ফার্ম নিবন্ধন (পার্টনারশীপ আইন, ১৯৩২ অনুযায়ী)

১। ফার্মের নিবন্ধন সংক্রান্ত বিবৃতি (স্ট্যাটমেন্ট),

২। অংশীদারিত্বের চুক্তিপত্র।

প্রক্রিয়া ম্যাপ

নিবন্ধন ফি

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি:

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা)

ফি(টাকা)

১০,০০,০০০ পর্যন্ত

৩,০০০

১০,০০,০০০ এর অধিক থেকে ৩,০০,০০,০০০ পর্যন্ত

৮,০০০

৩,০০,০০,০০০ এর অধিক 

২০,০০০

নিবন্ধন ফি:

১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা।

২। অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা)

ফি (টাকা)

২০,০০০ পর্যন্ত

০

২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত

০

৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত

০

১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত

৫০

৫০,০০,০০০ এর অধিক প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত

৮০

নিবন্ধন ফি

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি :

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ৫০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন : 

অনুমোদিত মূলধন (টাকা) 

ফি (টাকা)

২০,০০,০০০ পর্যন্ত

৪,০০০

২০,০০,০০০ থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত

৮,০০০

৬,০০,০০,০০০ এর অধিক

২০,০০০

নিবন্ধন ফি :

১। ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ২০০ টাকা করে মোট ১৬০০ বা ১৮০০ টাকা।

২। অনুমোদিত মূলধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা)

ফি (টাকা)

২০,০০০ পর্যন্ত

০

২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত

০

৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত 

০

১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত

৫০

৫০,০০০০০ এর অধিক প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত 

৮০

নিবন্ধন ফি

বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৪০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ৪০০ টাকা করে)= ২৪০০ টাকা।

নিবন্ধন ফি

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি :

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন: ১০০০ টাকা। 

১। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন: ২০০০ টাকা।  

নিবন্ধন ফি :

১। ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৬০০ টাকা)= ১৬০০ টাকা। 

২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :

২০ জন পর্যন্ত

১০০০ টাকা

২০ থেকে ১০০ জন পর্যন্ত

২৫০০ টাকা

১০০ জনের অধিক প্রতি ১০০ জন বা এর এর অংশের জন্য

৩০০ টাকা

অসীম সংখ্যক সদস্য

৭৫০০ টাকা

নিবন্ধন ফি

সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

১। নিবন্ধন ফি : ১,০০০ টাকা।

২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।

নিবন্ধন ফি

পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)

১। নিবন্ধন ফি : ১০০০ টাকা।

২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।

যোগাযোগ

টিসিবি ভবন (৬ষ্ঠ তলা)১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

ফোন- +৮৮০২৮১৮৯৪০১, +৮৮০২৮১৮৯৪০৩

ফ্যাক্স- +৮৮০২৮১৮৯৪০২, ইমেইল- rjsc@roc.gov.bd

প্রক্রিয়া ৪: কোম্পানি সীল তৈরি করা

দায়িত্বশীল সংস্থা

সীল প্রস্তুতকারী

প্রক্রিয়ার ধাপ

একজন উদ্যোক্তাকে কোন সীল প্রস্তুতকারী দোকানে গিয়ে কোম্পানির সীল তৈরী করতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

কোন ডকুমেন্ট প্রয়োজন নেই

ফি

১০০-২০০ টাকা

যোগাযোগ

যে কোন সীল প্রস্তুতকারী দোকান

প্রক্রিয়া ৫: ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা

দায়িত্বশীল সংস্থা

ব্যাংক

প্রক্রিয়ার ধাপ

মূসক নিবন্ধন করতে হলে একজন উদ্যোক্তাকে  প্রথমে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ।

সময়

এক দিন

ফি

সাধারণত কোন চার্জ নেই

যোগাযোগ

যে কোন সরকারি বা বেসরকারি ব্যাংক

প্রক্রিয়া ৬: ট্রেড লাইসেন্স গ্রহণ

ট্রেড লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্সের জন্য নির্ধারিত ফি লাইসেন্স ফরমে উল্লেখিত যে কোনো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

দায়িত্বশীল সংস্থা:

সিটি কর্পোরেশন / মিউনিসিপ্যাল কর্পোরেশন / ইউনিয়ন পরিষদ

লাইসেন্সের  আইনগত ভিত্তি:

১। সিটি কর্পোরেশন [কর] বিধি-২০০৯

২। ঢাকা সিটি করপোরেশন অধ্যাদেশ - ১৯৮৩

৩। মিউনিসিপাল কর বিধি – ১৯৮৬

প্রয়োজনীয় কাগজপত্র

সাধারণ ট্রেড লাইসেন্স: ভাড়ার রশিদ অথবা চুক্তিপত্রের সত্যায়িত কপি, এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের কপি।

•  শিল্প প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স: উপরোক্ত সবগুলি ডকুমেন্টসমূহ, এবং এর সাথে-

   - পরিবেশ সংক্রান্ত অনাপত্তি পত্র

   - প্রতিষ্ঠানের অবস্থান চিহ্নিত মানচিত্র

   - অগ্নিনির্বাপণ প্রস্তুতি সংক্রান্ত প্রত্যয়নপত্র

   - ডি.সি.সি. র নিয়মাবলি মেনে চলা হবে এমতে ১৫০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারপত্র

   - ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

•  ক্লিনিক অথবা ব্যক্তিগত হাসপাতালের ক্ষেত্রে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন।

•  লিমিটেড কোম্পানির ক্ষেত্রে:

    -  মেমোরেন্ডাম অব আর্টিকেল

    -  সার্টিফিকেট অব ইনকর্পোরেশন

লাইসেন্স ফি:

সাধারণত লাইসেন্স ফি সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের আকার বা ধরন অনুযায়ী এই ফি নির্ধারণ করা হয়।

ট্রেড লাইসেন্স নবায়ন

১। পূর্বের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।

২। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর বিষয়ক কর্মকর্তা নবায়নকৃত ট্রেড লাইসেন্স প্রদান করবেন।

প্রক্রিয়া ম্যাপ

যোগাযোগ

সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন / মিউনিসিপ্যাল কর্পোরেশন / ইউনিয়ন পরিষদ অফিস

প্রক্রিয়া ৭: কোম্পানির জন্য ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেট গ্রহণ করা

টিআইএনের জন্য অনলাইনে রেজিষ্টেশনের ক্ষেত্রে প্রথমে  এই লিংকে ক্লিক করতে হবে। তাহলে একটি পেজ খুলবে। এই পেজে ইউজারের নাম, পাসওয়ার্ড, ইমেইল আইডি, ফোন নম্বর ইত্যাদি তথ্য লিখতে হবে। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নিচের দিকের বক্সে নির্দেশিত কোড অক্ষর বা সংখ্যা লিখে ক্যাপচার দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই মুঠোফোনে একটা অ্যাকটিভিশন কোড চলে আসবে। অনলাইনে সেটা লিখে দিতে হবে। এরপর লগ-ইন করে টিআইএন রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে হবে। সব তথ্য পূরণ করার পর "submit application’ বাটনে ক্লিক করতে হবে তাহলে টিআইএন নম্বর এবং সাটিফিকেট তৈরি হবে।

সনদপত্রের  আইনগত ভিত্তি:

আয়কর অধ্যাদেশ – ১৯৮৪

দায়িত্বশীল সংস্থা:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

প্রক্রিয়ার ধাপ

ধাপ ১: ই-টিআইএন রেজিস্ট্রেশন ওয়েবসাইটের মাধ্যমে (http://secure.incometax.gov.bd/TINHome)  এনবিআর বরাবর আবেদন করা

ধাপ ২: নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করা

ধাপ ৩ : টিআইএন সার্টিফিকেট গ্রহণ করা

সময়

তাৎক্ষণিকভাবে (অনলাইন পদ্ধতি),

 ম্যানুয়াল প্রক্রিয়াকরণের জন্য ২ দিন

ফি

কোন চার্জ নেই 

যোগাযোগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সেগুনবাগিচা, ঢাকা -১০০০

ফোন: + ৮৮-০২-৮৩১৮১২০-২৬

ওয়েবসাইট: http://www.nbr-bd.org/

প্রক্রিয়া ৮: মূসক (ভ্যাট) নিবন্ধন

নিবন্ধনের  আইনগত ভিত্তি:

মূল্য সংযোজন কর আইন-১৯৯১

দায়িত্বশীল সংস্থা:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

প্রয়োজনীয় কাগজপত্র

১। পূরণকৃত আবেদন ফর্ম

২। উদ্যোক্তার ট্রেড লাইসেন্স

৩। সচ্ছলতার সার্টিফিকেট

৪। উদ্যোক্তার দুটি ফটোগ্রাফ

৫। উদ্যোক্তার ন্যাশনাল আইডি / পাসপোর্ট কপি

৬। আইআরসি / ইআরসি সার্টিফিকেট যদি উদ্যোক্তা আমদানি ও রপ্তানি ব্যবসা পরিচালনা করে

৭। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও  আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (যদি এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি হয়)

৮। টিআইএন সার্টিফিকেট

৯। উদ্যোক্তার ব্যবসায়িক স্থাপনার ম্যাপ

১০। বিওআই রেজিস্ট্রেশন কপি

১১। চুক্তিপত্র

প্রক্রিয়ার ধাপ

ধাপ ১: এনবিআর জোনাল অফিস বা এনবিআরের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ

ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্রসহ জোনাল অফিসে আবেদনপত্র পূরণ করা

ধাপ ৩ : এনবিআর কর্মকর্তারা কাগজপত্র যাচাই করেন

ধাপ ৪: ব্যবসায়িক স্থাপনা পরিদর্শন

ধাপ ৫: মূসক নিবন্ধন সনদপত্র ইস্যুকরণ

সময়

১-২ দিন

ফি

কোন চার্জ নেই

প্রক্রিয়া ম্যাপ

যোগাযোগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সেগুনবাগিচা, ঢাকা -১০০০

ফোন: + ৮৮-০২-৯৩৫৮২২৩

ওয়েবসাইট: http://www.nbr-bd.org/

প্রক্রিয়া ৯: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সঙ্গে নিবন্ধন

নিবন্ধনের  আইনগত ভিত্তি:

বিনিয়োগ বোর্ড আইন-১৯৮৯

দায়িত্বশীল সংস্থা:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

প্রয়োজনীয় কাগজপত্র

১। পূরণকৃত আবেদন ফর্ম

২। উদ্যোক্তার ট্রেড লাইসেন্স

৩। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও  আর্টিকেল অব অ্যাসোসিয়েশন

৪। পার্টনারশিপ দলিল

৫। প্রস্তাবিত জমির দলিল

৬। প্রকল্পের প্রোফাইল (মোট প্রকল্প ব্যয় BDT ১০০ মিলিয়নের বেশি হলে)

৭। পে-অর্ডারের কপি

৮। টিআইএন সার্টিফিকেট

৯। উদ্যোক্তার ব্যাকগ্রাউন্ডের বিবরণ

প্রক্রিয়ার ধাপ

ধাপ ১: বিডার  রেজিস্ট্রেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগ থেকে  বিনিয়োগ নিবন্ধন ফরমের সংগ্রহ করা

ধাপ ২: রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া

ধাপ ৩ : প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করা

ধাপ ৪: বিডা  আবেদনপত্র এবং কাগজপত্র পর্যালোচনা করে

ধাপ ৫: আবেদন অনুমোদিত হলে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয়

সময়

১৫-৩০ কার্যদিবস

নিবন্ধন ফি

স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধন ফি

এক কোটি  টাকা পর্যন্ত:  ৫,০০০ টাকা

১০-২৫ কোটি  টাকা পর্যন্ত:  ১০,০০০ টাকা

২৫-৫০ কোটি  টাকা পর্যন্ত:  ২৫,০০০ টাকা

৫০-১০০ কোটি  টাকা পর্যন্ত:  ৫০,০০০ টাকা

১০০ কোটি  টাকার উপরে :  ১,০০,০০০ টাকা

বিদেশী বিনিয়োগের জন্য রেজিস্ট্রেশন ফি

এক কোটি  টাকা পর্যন্ত:  ৫,০০০ টাকা

১০-২৫ কোটি  টাকা পর্যন্ত:  ১০,০০০ টাকা

২৫-৫০ কোটি  টাকা পর্যন্ত:  ২৫,০০০ টাকা

৫০-১০০ কোটি  টাকা পর্যন্ত:  ৫০,০০০ টাকা

যোগাযোগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

প্রধানমন্ত্রীর কার্যালয়

জীবন বীমা টাওয়ার (১৯ তলা),

১০ দিলকুশা বা / এ, ঢাকা ১০০০

যোগাযোগ: + ৮৮-০২-৯৫৬১৪১৬

ই-মেইল: ec@bida.gov.bd

ওয়েবসাইট: www.bida.gov.bd